জলবায়ু সচেতনতামূলক দেয়ালিকা প্রকাশ
এতদ্বারা উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, আগামী ২৯ জুলাই হতে ৩১ জুলাই এর মধ্যে অত্র বিদ্যালয়ে জলবায়ু সচেতনতামূলক দেয়ালিকা প্রকাশ করা হবে। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদেরকে জনাব খন্দকার সিরাজুম মনির স্যারের সাথে যোগাযোগ করার জন্য বলা হইল।